চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের প্রায় সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights