দেশের প্রথম সাইকেল ট্র্যাকে পার্কিংয়ের বিরুদ্ধে চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন চসিক অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং একটি গাড়ি জব্দ করা হয়।

চসিক জানায়, সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার দেশের প্রথম সাইকেল ট্র্যাকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights