চাঁদপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে মো. ইউছুফ (৩২) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। দণ্ডপ্রাপ্ত ইউছুফ ওয়ারুক গ্রামের দোপল্লা এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সেবনের দায়ে ইউছুফকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights