৩৫০ ছাড়িয়ে টাইগারদের লিড
অনলাইন ডেস্ক
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৩৫২ রানের পাহাড়সম লিড নিয়েছে টাইগাররা। সোমবার টেস্টের চতুর্থ দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে শান্তবাহিনী। লিটন দাস ২৭ ও মিরাজ ৯ রানে ব্যাট করছেন।
৩২৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এর আগে গতকাল তৃতীয় দিন হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিং তোপে আড়াইশোর আগেই গুটিয়ে গেল আফগানিস্তানের প্রথম ইনিংস। সব কয়টি উইকেট হারিয়ে ২৪০ রান করেছে তারা। এতে করে ১০৬ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।
হাসান মাহমুদ ও এবাদত হোসেন মিলে শিকার করেন ৯ উইকেট। ক্যারিয়ারের স্মরণীয় পাঁচ উইকেটের সঙ্গে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৪৬ রান।
তৃতীয় দিনের শুরুটা স্বপ্নের মতো রঙিন হয় বাংলাদেশ দলের। চার উইকেটে ২১১ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তানকে প্রথম ধাক্কাটা দেন এবাদত হোসেন চৌধুরী।
১০৩ বলে ৩২ রান করা ইকরাম আলিখিলকে ফেরান এবাদত। পরের ওভারেই কারিশমা দেখিয়েছেন হাসান মাহমুদ। ৮৩তম ওভারের ৩য়, ৪র্থ এবং ৫ম বলে একে একে ফিরিয়েছেন ইসমাত আলম, কাইস আহমেদ এবং জিয়াউর রহমানকে। ইসমাতকে এক রানে ফেরালেও বাকি দুইজন মেরেছেন গোল্ডেন ডাক। তিন বলে তিন উইকেট নিয়ে দারুণ এক হ্যাটট্রিক তুলে নেন হাসান মাহমুদ।
হ্যাটট্রিকের পর হাসান ফিরিয়েছেন ইয়ামিন আহমেদ জাইকে। তুলে নেন দারুণ এক ফাইফার। টেস্টে দ্রুততম বাংলাদেশি পেসার হিসেবে ছুঁয়ে ফেলেন ৫০ উইকেটের মাইলফলকও। পরে টিকে থাকা আফগান অধিনায়ক রহমত শাহ পেয়েছেন সেঞ্চুরি। ২১৬ বলে ১০৩ রান করে টিকে ছিলেন রহমত। মোহাম্মদ সেলিমকে ফিরিয়ে আফগান ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এবাদত হোসেন। ২৪০ রানেই থেমেছে আফগানিস্তান।
হাসান পাঁচটি, এবাদত চারটি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছে একটি উইকেট।
এদিন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি ও সোহাগ গাজীর। তার দুজনেই ছিলে স্পিনার।
