সচিব পদে পদোন্নতি পে‌লেন ৩ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

সচিব পদে পদোন্নতি পে‌য়েছেন বাংলা‌দে‌শের ৩ রাষ্ট্রদূত। পদোন্নতি পাওয়া হাইক‌মিশনার/রাষ্ট্রদূত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন- নওরীন আহসান, তি‌নি ব্রুনাইয়ে বাংলা‌দে‌শের হাইক‌মিশনার। এ ছাড়া, নিউজিল্যান্ডের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা পদোন্নতি পে‌য়ে‌ছেন।

সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে তিন রাষ্ট্রদূ‌তের পদোন্নতির তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর প‌দে পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights