দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিতে প্রতিমন্ত্রী নুরের গুরুত্বারোপ

অনলাইন প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার চুংজু সিটি মেয়রের আমন্ত্রণে চুনবো কোম্পানি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি।

বুধবার পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে চুংজু সিটির মেয়র ও চুনবো কোম্পানির প্রতিনিধিদলের সাথে প্রতিমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশটিতে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এছাড়াও চুনবো কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কর্ম পরিবেশ ও সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

উল্লেখ্য, কোম্পানিটিতে বর্তমানে ৮০ জনের মতো বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights