কোচের পদ হারিয়ে যা বললেন আশরাফুল

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের চাকরি হারিয়েছেন মোহাম্মদ আশরাফুল। গতকাল আনুষ্ঠানিকভাবে আশরাফুলকে ছাঁটাইয়ের তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।

দায়িত্ব হারানোর পর আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, গতকালই জানলাম। মাগরিবের পর শুনলাম জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে ব্রিশাম দেওয়া হয়েছে। পরের ৩ মাস যখন কোনো অ্যাসাইনমেন্ট থাকবে, তখন জানানো হবে।

পদ হারালেও তার সঙ্গে কোনো অবিচার হয়নি বলে জানিয়েছেন আশরাফুল। এ বিষয়ে তিনি বলেন, আমার সঙ্গে অবিচার করা হয়নি। বিসিবি নিয়ম অনুযায়ী আমাকে সরিয়ে দিয়েছে। প্রয়োজন হলে বিসিবি আমাকে ভিন্ন জায়গায় কাজে লাগাবে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, আমরা যারা কোচ হিসেবে থাকি, তাদের চুক্তিটা এভাবেই হয় যে, ক্রিকেট বোর্ড চাইলে আমাদের অন্য কোথাও কাজ করাতে পারবেন। এটা তাদের এখতিয়ারভুক্ত।

আশরাফুল নিজের দায়িত্ব নিয়ে বলেন, আমি ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করি। আমি কিন্তু তখনই বলেছিলাম, আমাদের টেস্ট দলটা কিন্তু সবচেয়ে গোছানো এবং অভিজ্ঞ। ফলও যদি দেখেন, আমি ঢোকার পরে, আলহামদুলিল্লাহ ৮ টেস্টে ৫ জয়। সেই সঙ্গে একটি ড্র। ব্যাটারদের গড়ও ৫০-৫২ কিংবা ৪৫’র মতো। ব্যাটাররা সবাই ভালো করছেন। ৮ টেস্টে ৯ সেঞ্চুরি, ২২-২৩ ফিফটি। আর ১০০ রানের জুটি প্রায়ই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights