পদ্মা রেলসেতুর কাছে ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রেলসেতু এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা রেলসেতুর ১৫৫/৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে হঠাৎ নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কীভাবে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন, তা জানতে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights