পন্টিংয়ের রেকর্ডের দিকে নজর বিরাট কোহলির

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন মাঠে ফিরছেন বিরাট কোহলি। প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নেমেই এই ক্রিকেটারের সামনে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। একদিনের ক্রিকেট দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬টি ওয়ানডে ম্যাচে ১,৮৯৭ রান করেছেন।

এখন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটার রিকি পন্টিংকে ছাড়িয়ে তালিকার শীর্ষে উঠতে তার প্রয়োজন আরও ৭৫ রান। কিউইদের বিপক্ষে ৫১টি ওয়ানডে খেলে রিকি পন্টিং ১,৯৯১ রান করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে রিকি পন্টিং ১,৯৭১ রান, বিরাট কোহলি ১,৮৯৭ রান, শচীন টেন্ডুলকার ১,৭৫০ রান, কুমার সাঙ্গাকারা ১,৫৬৮ রান এবং সনাথ জয়াসুরিয়া ১,৫১৯ রান করেছে।

প্রথম ওয়ানডেতে কোহলি যদি ১৩৯ রান করতে পারেন, তবে তিনি শচীন টেন্ডুলকারের ৬৫২ রানকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবেন। কিউইদের মাটিতে ১১টি ওয়ানডে খেলে ৫১৪ রান নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট। টেন্ডুলকার নিউজিল্যান্ডের মাটিতে ১৮টি ওয়ানডে খেলে ৬৫২ রান করেছিলেন, আর বীরেন্দর শেবাগ করেছিলেন ৫৯৮ রান।

অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে শচীন টেন্ডুলকার ৬৫২, বীরেন্দর শেবাগ ৫৯৮, বিরাট কোহলি ৫১৪ রান এবং ধোনি ৫০৫, রাহুল দ্রাবিড় ৪২৫, শিখর ধাওয়ান ৩৭২, রোহিত শর্মা ৩৫৭ রান এবং শ্রেয়াস আইয়ার ৩৪৭ রান করেছেন।

প্রথম ম্যাচে বিরাট যদি অন্তত ৪৭ রান করতে পারেন তবে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের হয়ে তার আন্তর্জাতিক রানের সংখ্যা ১,০০০ পূর্ণ হবে। নিউজিল্যান্ডের মাটিতে ভারতের হয়ে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং মোহাম্মদ আজহারউদ্দিন ১,০০০-এর বেশি আন্তর্জাতিক রান করেছেন।

ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে ১৬৮টি ইনিংসে বিরাট কোহলি ৮,৬৬৭ রান করেছেন। রান তাড়া করার সময় ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি ভাঙতে তার প্রয়োজন আরও ৫৪ রান। জাতীয় দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ২৩২টি ম্যাচ খেলে শচীন টেন্ডুলকার মোট ৮,৭২০ রান করেছিলেন। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮টি ওয়ানডে ম্যাচ খেলে আফ্রিদি ৫০টি ছক্কা হাঁকিয়েছিলেন, অন্যদিকে দুইবারের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালিস্ট দলটির বিপক্ষে ৩৪টি ওয়ানডে খেলে রোহিত এখন পর্যন্ত ৪৯টি ছক্কা মেরেছেন। রোহিত শর্মা যদি আরও পাঁচটি ছক্কা মারতে পারেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে তিনি ক্রিস গেইলের রেকর্ড ছাড়িয়ে যাবেন।

পাঁচ ম্যাচের এই সিরিজে রোহিত যদি ১৭টি ছক্কা হাঁকাতে পারেন, তবে তিনি ওয়ানডে ক্রিকেটে তিনটি ভিন্ন দলের বিপক্ষে ১০০ বা তার বেশি ছক্কা মারা প্রথম খেলোয়াড় হয়ে উঠবেন। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে এরই মধ্যে রোহিতের ১০০টিরও বেশি ছক্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights