ডিবিতে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ
অনলাইন ডেস্ক
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আকতার হোসেন।
তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আনা হয়েছে।
তাকে আটক করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
