পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালার মৃত্যু, প্রাণ গেল দুজনের

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জাকের গন্জের জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের খালা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির বয়স ( ৪) বছর। তার নাম সালমন।
অন্যদিকে, তাকে বাঁচাতে পানিতে নেমে প্রাণ হারান তার আপন ছোট খালা ইভা (৮)।
এ ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights