খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভবনের সামনের সিঁড়ির ওপর বোমাটি ফেটে কিছুক্ষণ আগুন জ্বলে নিভে যায়।

জানা গেছে, রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন হামলার সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বোমাটি ভবনের সিঁড়িতে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights