নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি

ফজরের নামাজের পড়ে মহাসড়ক ঘেষে হাঁটছিলেন দুজন। হঠাৎ পিছন একটি ট্রাক দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার ভেতরেই আলীম ও ঠান্ডু নামের দুই ব্যক্তি নামাজ শেষে মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় পিছন থেকে বগুড়াগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুজনেই মারা যান। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights