হুতিদের ক্ষেপণাস্ত্র কারখানা ও রসদ ডিপো ধ্বংসের দাবি সৌদি জোটের

অনলাইন ডেস্ক

ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অভিযানে হুতি পরিচালিত ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা এবং একটি প্রধান রসদ ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে জোটটি।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে সানায় এই সিরিজ বিমান হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

তিনি জানান, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ড্রোনের যন্ত্রাংশ তৈরি এবং সংযোজনের কাজে ব্যবহৃত ছয়টি ওয়ার্কশপ বা কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রসদ ডিপোও ধ্বংস করা হয়েছে।

এর আগে ভোরে সানায় একের পর এক ভারী বিমান হামলার খবর পাওয়া যায়। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights