তেজগাঁওয়ে অভিযান, গ্রেফতার ৬৪
অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ১২ জন, শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ২০ জন, আদাবর থানার ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২ জন এবং হাতিরঝিল থানার ৫ জন রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
