কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপবল বিপিএল, অংশ নিচ্ছে ১২ দল

কালিয়াকৈর (গাজীপুর)থেকে, জিল্লুর রহমান

গাজীপুরের কালিয়াকৈরে আজ ২৩ নভেম্বর শুরু হচ্ছে টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর। বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে শফিপুরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বসবে এ ক্রিকেট টুর্নামেন্টের আসর।

এতে দেশ-বিদেশের ১২টি দল অংশ নেবে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলায় অংশ নেবেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা প্রাইজমানি।
আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

এই সময় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন
টেপবল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল জানান

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কোভিদ খান। উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে টেপবল ক্রিকেটের প্রসার ঘটবে দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights