স্পিকারকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের উষ্ণ অভ্যর্থনা

বাসস

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল আজ সোমবার রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights