শকুনের বিলুপ্তি রোধে সুন্দরবনে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
শকুনের বিলুপ্তি রোধ ও বংশ বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যপী ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ” এর আর্ন্তজাতিক বার্ষিক সভা।
বুধবার সকালে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডা ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া ও বাংলাদেশের ৪৫ জন প্রতিনিধিকে নিয়ে আর্ন্তজাতিক এই সম্মেলন শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী।
সকাল ৯টায় বন বিভাগের আয়োজন সুন্দরবনের করমজল এলাকায় পশুর নদীতে বিলাসবহুল ‘এমভি মালঙ্গী’ ক্রুজ শীপে এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট- সেভের চেয়ারপারসন জেমিমা প্যারির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিদেশী পশু বিজ্ঞানী ছাড়াও বিশিষ্ট পশু সংরক্ষণবাদী এনাম উল হক, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বক্তব্য রাখেন।
দুইদিন ব্যপী অনুষ্ঠিত সভায় ১০টি দেশের ৪৫ জনেরও বেশী বিজ্ঞানী, সংরক্ষণবাদী, পশু চিকিৎসক, সরকারী কর্মকর্তা এবং আর্ন্তজাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) এর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেশশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বন বিভাগ সুন্দরবনে জাহাজে এবার এ সভার আয়োজন করেছে।
তিনি আরো জানান, বাংলাদেশে এখন মহাবিপন্নপাখী শকুনের সংখ্যা মাত্র ২৪৮টি। সেভেএর শুরু হওয়া এই সভায় এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অব্জল গড়ে তোলা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
