এবিজিকে ধন্যবাদ এত সুন্দর একটা স্পোর্টস সিটি করার জন্য: ইরফান সাজ্জাদ
অনলাইন ডেস্ক
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ-২০২৬’ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিটি-২। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান।
বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, টুর্নামেন্ট নিয়ে আমি একটু ইমোশনালও। কারণ তারা এতদিন ক্যামেরার পিছনে ছিলেন, এখন তারা একটি জাতীয় টেলিভিশনের সম্প্রচার হবে। যেখানে মিডিয়ার ভাইয়েরা খেলবে। অংশ নেওয়া ৪৮ দলের জন্য রইল শুভেচ্ছা।
কোন টিম কতটা শক্তিশালী সেটা না বলতে পারলেও, আশা করি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই আয়োজন।
এবিজি স্পোর্টস সিটির নিয়ে গর্বিত বলে তিনি আরো বলেন, যখন এখানে আমরা খেলতে আসি মনে হয় যেনো বিদেশে আছি। এজন্য এবিজিকে ধন্যবাদ, এত সুন্দর একটা স্পোর্টস সিটি করার জন্য। সেই সাথে খেলাধুলাকে এত সুন্দরভাবে পৃষ্ঠপোষকতা করছে।
প্রতিদিনের সংবাদ কাভার করার কোলাহল ও কাজের ব্যস্ততার ভিড়ে গণমাধ্যমকর্মীদের কিছুটা মানসিক প্রশান্তি দিতেই শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬। আজকের এই বিশেষ উন্মোচনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রতিটি মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া সম্পাদকরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের ক্যাপ্টেনদের জন্য আয়োজন করা হয়েছে দুপুরের বিশেষ মধ্যাহ্নভোজ।
সবুজ মাঠের এই ফুটবল লড়াই ও গ্যালারির উন্মাদনা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী মঞ্চের এই আলো ঝলমলে মহূর্ত আর মাঠের ফুটবল যুদ্ধের সাক্ষী হতে দর্শকরা এখন পুরোপুরি প্রস্তুত।
