রাজধানীতে হত্যা মামলার পলাতক আসামি আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবী এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাহিনউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শফিক ওরফে কিলার শফিককে (২৫) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

শুক্রবার (০২ জুন) রাজধানীর কালশী এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক শফিকের সঙ্গে ভিকটিম সাহিনউদ্দিন ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে ভিকটিম সাহিনউদ্দিনকে বিরোধ মীমাংসার জন্য দেখা করতে বলে শফিক। সে অনুযায়ী নির্ধারিত জায়গায় দেখা করতে গেলে শফিক ও তার সহযোগীরা সাহিনউদ্দিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় দায়ের করা মামলার ছায়াতদন্তের ধারাবাহিকতায় আসামি শফিককে আটক করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরে কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights