ক্লাস-পরীক্ষা বর্জন করলো বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রাণিসম্পদ অধিদপ্তরের সবশেষ নিয়োগ বিধিমালায় সকল পদে ডক্টর অব ভেটেরিনারি সাইন্স (ডিভিএম) ডিগ্রিকে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।
এর আগে সোমবারও শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেন এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন থাকবে বলে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা জানিয়েছেন।
বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে সারাদেশে প্রাণিসম্পদ বিষয়ে একক ভেটেরিনারি ডিগ্রি চালু এবং প্রকাশিত গেজেট সংশোধনের দাবি জানানো হয়।
