রাজশাহী-সিলেটে ৪০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক

ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। চার ঘণ্টায় ২০ শতাংশের মতো ভোট পড়েছে। আর দুই সিটিতে সব মিলিয়ে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন চার ঘণ্টা পর্যবেক্ষণ করে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমরা সকাল থেকে যা দেখতে পাচ্ছি সার্বিক অবস্থা ভালো। রাজশাহীতে বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু বৃষ্টির গতিটা কম। বৃষ্টি হলেও ভোটের কাস্টিং বন্ধ ছিল না। ভোটার উপস্থিতি এখনো ভালো। কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা নেই। কারো কাছ থেকে অনিয়মের কোনো তথ্য আমাদের কাছে নেই।
প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এজেন্ট বের করে দেওয়ার তথ্য আমাদের কাছে নেই। অভিযোগ পেলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।

ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ভোটার উপস্থিতি সঠিকভাবে এখনই বলা কঠিন। আমাদের ধারণা ৪০ শতাংশের মতো পড়তে পারে। ধারণা থেকে বলছি, এটি নিশ্চিত কোনো বিষয় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights