ভাঙ্গায় ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রাম থেকে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ। এদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। সোমবার (১০ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের সাহেব আলী মাতুব্বর (৫৫), পাতরাইল দিঘীরপাড় গ্রামের শাকিব মাতুব্বর (৩০) ও মিরাজুল মুন্সী (২৮)।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত পৌনে ১০ টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের সাহেব আলী মাতুব্বরের বাড়ির উঠান হতে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
