রোগী দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী, হাসপাতালে স্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

স্ত্রীকে সঙ্গে নিয়ে রোগী দেখতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক মন্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায মারা যান আব্দুল মালেক মন্ডল এবং তার স্ত্রী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নিহত আব্দুল মালেক (৪৬) ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, শনিবার রাতে আব্দুল মালেক ও তার স্ত্রী মোটরসাইকেলে করে তাদের এক আত্মীয়কে দেখতে বিরামপুরের হাজি ক্লিনিকে যাচ্ছিলেন। পথে টাটকপুর বেলডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মালেককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights