গাজীপুেরর কালিয়াকৈর আবাসিক হোটেলে অভিযান আটক- ৯
.কালিয়াকৈর (গাজীপুর) ব্যুরো :
গাজীপুরে কালিয়াকৈরে আলোচিত শাপলা বেডিং নামে একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ পতিতা সহ মোট ৯ জনকে আটক করা হয়।
সোমবার দুপুরে চন্দ্রা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার সহকারি কমিশনার (ভূমি)অনিন্দ্য গুহ ।
এ সময় উপস্থিত অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত ৬ নারী দেহ ব্যবসায়ীকে আটক করে । খদ্দের হয়ে আসা ৩ পুরুষকে আপত্তিকর অবস্থায় পেলে তাদেরকেও আটক করা হয়। অভিযানের সময় হোটলের মালিক ও ম্যানেজার কৌশলে পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ বলেন, দীর্ঘদিন ধরে শাপলা বেডিং নামে আবাসিক হোটেলে বিভিন্ন বয়সের নারীদের দিয়ে দেহ ব্যবসা করানো হয় এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিয়ান চালানো হয়। এসময় হোটেলের কক্ষ থেকে ৬ নারী ৩ পুরুষ আটক করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে । থানা পুলিশ এদেরকে নিয়মিত মামলার আওতায় এনে মামলা দায়ের করবে। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই অবৈধ আবাসিক হোটেল সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
