গ্লোবাল টি-টোয়েন্টি লিগ: মন্ট্রিয়ল টাইগার্সকে জেতালেন সাকিব

অনলাইন ডেস্ক

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অলরাউন্ডার নৈপুণ্যে টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে রাঙালো মন্ট্রিয়ল টাইগার্স।

বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় মন্ট্রিয়ল টাইগার্স ও সারে জাগুয়ার। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করে সারে। জবাবে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মন্ট্রিয়ল।

দলের জয়ের ব্যাটে-বলে দারুন অবদান রাখেন সাকিব। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ব্যাট হাতে ১৩ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ রান করেন তিনি। মন্ট্রিয়েলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিং।
এই ম্যাচে সাকিব জয়ের আনন্দ পেলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাসকে। লিটন সাকিবদের প্রতিপক্ষ সারের জার্সিতে মাঠে নেমেছিলেন। এদিন ওপেনিংয়ে খেলতে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ১১ বলে মাত্র ৯ রান করে সাকিবের বলে আব্বাস আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights