কাঁচপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮১৪ জন আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগ কাঁচপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ থানায় বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (২০ আগস্ট) দিবারাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

এতে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ১১৪ জনকে আসামি করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, মামলা হয়েছে। এতে ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights