নড়াইলে পুকুরে ডুবে নানি-নাতির মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শেখপাড়া বাতাসী গ্রামের প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে শেখপড়া বাতাশী গ্রামের মৃত সরোয়ার খাঁনর স্ত্রী মোছাম্মাৎ হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি মোহাম্মদ জিহাদ (৬) গোসল করতে যয়। এ সময় পুকুরের পানিতে ডুবে দু’জনই মারা যায়। প্রতিবেশীরা পুকুরে দুইজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুকুর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

শালনগর ইউপি সদস্য মো: সাজ্জাদুল হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights