রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে খিলগাঁও রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান ওই বৃদ্ধ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে আসি। সেখানে ৯৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে মারা যান তিনি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights