গলাচিপায় বজ্রপাতে নারীর মৃত্যু

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে হাবিয়া বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

বাড়ির পাশে পুকুর পারে বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত হাবিয়া বেগম ওই ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের মো. রুহুল আমিন ফকিরের স্ত্রী। তার দুই ছেলে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে পুকুর পারে গিয়েছিলেন হাবিয়া বেগম। হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে গাছের নিচে আশ্রয় নেন তিনি। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights