অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে শতকোটি টাকা ব্যয় হতো : চিফ হুইপ
বরগুনা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকারের আমলে অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে প্রতি মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা ব্যয় করা হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার দুপুরে বরগুনার বামনা উপজেলায় অডিটরিয়ামে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ, পূজামণ্ডপে সহায়তা কার্যক্রমের ডিও বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি এসব কথা বলেন।
তিনি বলেন, এসব বিদ্যুৎকেন্দ্রের পেছনে বিপুল অর্থ ব্যয়ের কারণে বিদ্যুতের খরচ বেড়েছে, যার প্রভাব পড়ছে গ্রাহকের বিলে।
নুরুল ইসলাম মনি বলেন, দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা ছয়টি জাতীয় বাজেটের সমপরিমাণ। এ ছাড়া বর্তমান সরকার পাঁচ মাসে ঋণের ২৬ হাজার কোটি টাকা পরিশোধ করেছে।
অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা, পূজামণ্ডপের জন্য অনুদান এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
