অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অপহরণের পর মুক্তিপণের আদায়ের অভিযোগে অপহরণ চক্রের তিন সদস্যকে তিন সদস্যকে গ্রেফতার কেরছে স্পেশাল রেন্সপন্স ব্যাটালিয়নের(এসআরবি) সদস্যরা। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষিয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে তাদেরকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তারা হলেন, বরগুনার আমতলী উপজেলার পচা করালিয়া গ্রামের মৃত আলী আকনের ছেলে জাকির হোসেন (৩৫), পটুয়াখালী জেলা সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের মৃত আবুল হাওলাদারের ছেলে হামিদুল (৩২) এবং একই উপজেলার নন্দিপাড়া গ্রামের জসিম কাজীর ছেলে রাজিব কাজী (২৮)। তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল এবং নয়টি সিম কার্ড জব্দ করা হয়।

ভুক্তভোগী আরিফ হোসেন (৩৭) একটি ওষধ কোম্পানিতে কর্মরত আছেন। কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, গত রবিবার সকালে অপহৃত আরিফ হোসেন ঢাকায় তার কর্মরত প্রতিষ্ঠানের মাসিক সভায় যোগ দিতে বাসা থেকে বের হন। তিন শ্রীপুরের মাওনা চৌরাস্তা হতে প্রাইভেটকারে ঢাকায় রওনা দেন। একপর্যায়ে আরিফকে বেশ কয়েক জন অপহরণ করে। এরপর মুক্তিপণের জন্য তার স্ত্রীর কাছ থেকে ফোন করেন তারা।

পরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেন। এছাড়া এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে অভিযোগ দায়ের করেন তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, অপহরণ ও চাঁদাবাজ চক্রের সক্রিয় ৩ সদস্যকে গাজীপুর আদালাতে পাঠানো হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights