আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম মেম্বার কামরুজ্জামানের স্মরণসভা

ঝিনাইদহ প্রতিনিধি

মুজিবনগর সরকারের সাবেক শিক্ষা বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ কামরুজ্জামানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকূপায় মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করেন কামরুজ্জামানের ছেলে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার পারভেজ জামান পান্না। স্মৃতিচারণ সভায় শৈলকূপা পৌরসভার মেয়র আশরাফুল আজমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটোর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ আবেদ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপুসহ প্রমুখ।

স্মরণসভায় শৈলকূপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights