আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার মূল নায়ক আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান ওরফে আডা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ বাজার থেকে আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসাইন জানান, গ্রেফতার মিজানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এর মূল নেতৃত্ব দেন মিজান। শিক্ষার্থীদের উপর হামলার সময়ে মিজানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights