ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
অনলাইন ডেস্ক
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার তিনি দেশে ফিরে আসেন।
ইতালি বিমান বাহিনী প্রধান Lieutenant General Luca GORETTI এর আমন্ত্রণে ৮ মে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান AeroSpace Power Conference (ASPC) ২০২৫ এ অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস পি এ’র আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সরকারি সফরে ইতালির উদ্দেশে গত ৭ মে ঢাকা ত্যাগ করেন।
