ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি লিখেছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরানকে অস্ত্র সরবরাহ না করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জবাবে শি জিনপিং জানিয়েছেন, তিনি এমন কিছু করছেন না।

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, “আমি শুনেছিলাম ইরানকে অস্ত্র দিচ্ছে চীন- অর্থাৎ, আপনারা সব জায়গাতেই এমনটা দেখতে পাচ্ছেন।”

ট্রাম্প আরও বলেন, “আমি তাকে (শি জিনপিং) চিঠি লিখে এমনটা না করতে বলেছিলাম। তিনি আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন, নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না।”

মার্কিন সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights