কলাপাড়ায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

এরপর পৌর শহরে বিশাল শোভাযাত্রা বের হয়। মাসব্যাপী এ উৎসবের প্রথমদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেন। এতে সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন লোকজ মেলা, নৌকা বাইচ, ঘোড়দৌঁড়, ফানুস উৎসব, লোকজ সংস্কৃতিক প্রতিযোগিতা, উদ্যোক্তা মেলা, উপজাতি মেলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights