কালিয়াকৈরে জুয়ার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে
কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলার জন্য টাকা না পেয়ে বাবাকে মারধর, গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টাসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় ২৩ নভেম্বর সকালে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা মো. শফি মিয়া (৫০)। তিনি সাংসারিক কাজকর্ম করে জীবিকা নির্বাহ করেন। তাঁর অভিযোগ, ছোট ছেলে কবির মিয়া (৩০) কোনো কাজকর্ম না করে জুয়া খেলার জন্য প্রায়ই তাঁর কাছে টাকা দাবি করেন।
সম্প্রতি টাকা দিতে অস্বীকৃতি জানালে কবির মিয়া ক্ষিপ্ত হয়ে তাঁকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
ছেলে কবির হোসেনকে বাড়ীতে পাওয়া যাইনি,তার মোবাইল ফোনে একাধিক বার কল দেওয়ার পরও ফোনে পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
