কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধিঃ
কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভূষণ শিশু একাডেমির হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠান সম্পন্ন
করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষিকাদের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের
সদস্য, শিক্ষক শিক্ষিকা ও সুধীজনেরা অংশ নেয়।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এ এন্ড এফ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রুপালীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুর রহমান। বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সুধীজন আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক জামির হোসেন ও শরিফুল ইসলাম মনিসহ অন্যান্য সুধীজনেরা উপস্থিত
ছিলেন। অনুষ্ঠান শেষে দুপুরের প্রীতিভোজ ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights