কালীগঞ্জে মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের অভিযোগে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের আব্দুল সালামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, রবিবার পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজুলকে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights