কাশিমপুর কারাগারের এক কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহত কয়েদির নাম মো. তালেব উদ্দিন (৬২)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার খাগাউড়া গ্রামের আ. গনির ছেলে। জগন্নাথপুর থানার একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রবিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে তালেব হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা গেছেন।

তাকে ২০১২ সালের ৬ জুন সিলেট জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights