কিশোরগঞ্জে কৃষকলীগ নেতা হেভেন গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম ভূঁইয়া হেভেনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে সদর উপজেলার অষ্টবর্গ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। হেভেন অষ্টবর্গ গ্রামের নূরুল আলম ভূঁইয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
