কিশোরগঞ্জে বিএনপি নেতা ভিপি সোহেল গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল ওরফে ভিপি সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জেলা শহরের গাইটাল বারো আওলিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ বুধবার দুপুরে খালেদ সাইফুল্লাহ সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, ২০২৩ সালের পুলিশকে এ্যাসল্ট ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে খালেদ সাইফুল সোহেলকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
