কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে পাম্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খলিল মিয়া (২৭) নামে এক টিউবওয়েল মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। টিউবওয়েল মিস্ত্রী খলিল মিয়া জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের মো. গেন্দু মিয়ার ছেলে।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. রুবেল মিয়া জানান, টিউবওয়েলমিস্ত্রী খলিল মিয়া সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামে নজরুলের বাড়িতে সাবমারসিবল পাম্পে কাজ করছিলেন। বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করেই কাজ শুরু করেন তিনি। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights