কেকের প্যাকেটে হাজার পিস ইয়াবা, গ্রেফতার যুবক

সাভার প্রতিনিধি

সাভারে কেকের প্যাকেটে ইয়াবা এনে বিক্রির সময় হাতেনাতে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন (৩৮) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মৃত কলিম উদ্দিনের ছেলে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, সিএন্ডবি এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তবে মামুন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছে কেকের প্যাকেটে লুকানো ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
এসআই আরও জানান, আটক মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে সাভারের হেমায়েতপুর, কলমা, গেন্ডা, ব্যাংক টাউনসহ এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় ছয়টি মাদক মামলা রয়েছে। আজ সাভার মডেল থানায় মাদক আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক সুজন নামে আরেক আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights