গাইবান্ধা-৫: ভোটগ্রহণ বন্ধের খবর অসত্য ও ভিত্তিহীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত করার খবর অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সন্ধ্যায় নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
ইসি জানায়, প্রকৃতপক্ষে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা সংক্রান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাচন কমিশন সর্বসাধারণকে আহ্বান জানাচ্ছেন। একইসঙ্গে দেশের সব ধরনের গণমাধ্যমে ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights