চট্টগ্রামে একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নূর হোসেন (৮০) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছেন আবু তাহের নামের (৬০) নামের অপর এক ব্যাক্তি। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চননগর মালেক শাহ বাজারে এই ঘটনা ঘটে। নিহত ও ঘাতক দুজনই কাঞ্চননগর এলাকার স্থানীয় বাসিন্দা।

ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নরুল হুদা জানান, নিহত নূর হোসেন স্থানীয়ভাবে কবিরাজ (বৈদ্য) হিসেবে পরিচিত। অভিযুক্ত তাহের ও তার পরিবারের লোকজনকে তাবিজ করার সন্দেহে দোকানে চা খাওয়ার সময় নূর হোসেনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে তাহের। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, তাহের মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন কেউ কেউ। নূর হোসেনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর পর তাহেরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights