চলমান আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে সরকার : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘চলমান আন্দোলন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই আন্দোলন ইতিমধ্যে অনেকাংশে সফল হয়েছে। জনগণ একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। চলমান আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে এই অবৈধ সরকার।’

রবিবার সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত এক গণইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘গণতন্ত্র, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে একাত্তরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। স্বাধীনতার বায়ান্ন বছর পর আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক এই আওয়ামী লীগ।’
সরকার দলের অনুসারীদের দেশপ্রেম নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের প্রতি তাদের মায়ামমতা থাকলে তারা দেশের অর্থনীতিকে এভাবে ধ্বংস করতে পারতো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights