ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

ঈদকে কেন্দ্র করে ছিনতাইকারী চক্রের ২ দলনেতাসহ মোট ৮ সদস্যকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত র‌্যাব-১ উত্তরার একটি দল গাজীপুরের টঙ্গী পূর্ব থানার রেলস্টেশন রোড এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন ছিনতাইকারী চক্রের দলনেতা মো. ওয়াসিম (২৫), মো. আল আমিন (৩২), মো. রাজু মিয়া (২১), মো. আসাদুজ্জামান ওরফে তমাল (২২), মো. ফরিদ (২৬), মো. সাগর হোসেন (২৬), আব্দুল মজিদ ওরফে মুন্না (৩২) ও মো. রাসেল (৩০)।
মো. মাহফুজুর রহমান গণমাধ্যমে জানান, ছিনতাইকারীদের কাছ থেকে ৮টি ছুরি, ৯টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights