ছেলেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে লাশ হলেন বাবা

ঝালকাঠি প্রতিনিধি

৮ বছর বয়সী পুত্র সন্তান নাইমকে ডাক্তার দেখাতে বরিশালের বাসে ওঠেন দক্ষিণ ভান্ডারিয়ার তারেক (৪০)। ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে সকাল ৯টায় বাশার স্মৃতি পরিবহন নামের বাসটির যাত্রী হন তারা। যাত্রী সংগ্রহে বাসটি অধিকাংশ পথ খুব ধীরে চলে। কিন্তু বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ছত্রকান্দা নামক স্থানে পৌঁছালে একটি অটোকে সাইড দিতে গেলে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়। সেখান থেকে ১৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে তারেক ছিলেন। তবে তার কিশোর ছেলে নাইমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

তারেকের ভাই সাগর জানান, ভাইয়ের ছেলেটা অসুস্থ। তাকে বরিশালে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায় পড়ে ভাই চিরতরে হারিয়ে গেল। ভাইয়ের শোকে পুরো পরিবার এখন আচ্ছন্ন। পরিবারটির উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে পাথর হয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights